মূল বিষয়বস্তুতে যান
বাংলাদেশ ছাত্র মৈত্রী

ইতিহাস

ঐক্য ও সংগ্রামের দীর্ঘ পথচলা

১৯৮০ সালের ৬ ডিসেম্বর প্রগতিশীল ছাত্র আন্দোলনের বিভিন্ন ধারার সংগঠনের ঐক্যের মধ্য দিয়ে বাংলাদেশ ছাত্র মৈত্রীর ঐতিহাসিক যাত্রার সূচনা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক বটতলায় অনুষ্ঠিত ঐক্য সম্মেলনের মধ্য দিয়ে জাতীয় ছাত্র আন্দোলন, জাতীয় ছাত্রদলের দুটি অংশ এবং বাংলা ছাত্র ইউনিয়ন ঐক্যবদ্ধ হয়ে ‘বিপ্লবী ছাত্র মৈত্রী’ গঠন করে।

পরবর্তীতে বিভিন্ন সময়ে প্রগতিশীল ছাত্র সংগঠনের বিভিন্ন অংশের সঙ্গে ঐক্যের ধারাবাহিকতায় সংগঠনের সাংগঠনিক পরিচয় ও পরিসর পরিবর্তিত হয়েছে। ১৯৮৪ সালের ২২ সেপ্টেম্বর বিপ্লবী ছাত্র ইউনিয়নের একটি অংশের সঙ্গে ঐক্য এবং ১৯৮৮ সালের ৭ এপ্রিল বিপ্লবী ছাত্র ইউনিয়নের আরেকটি অংশের সঙ্গে ঐক্যের মধ্য দিয়ে ‘বাংলাদেশ ছাত্র মৈত্রী’ নামটি প্রতিষ্ঠিত হয়। ১৯৮৮ সালের ২১ নভেম্বর জাতীয় ছাত্র সংসদের সঙ্গেও ঐক্য হয়। পরবর্তীতে ১৯৯২ সালের ২৩–২৪ অক্টোবর গণতান্ত্রিক ছাত্র ইউনিয়নের সঙ্গে ঐক্যের ধারাও সংগঠনের ইতিহাসের অংশ হয়ে ওঠে।

সময়রেখা

  1. ৬ ডিসেম্বর ১৯৮০

    ঐক্যের মধ্য দিয়ে বিপ্লবী ছাত্র মৈত্রীর যাত্রা

  2. ২২ সেপ্টেম্বর ১৯৮৪

    বিপ্লবী ছাত্র ইউনিয়নের একটি অংশের সঙ্গে ঐক্য

  3. ৭ এপ্রিল ১৯৮৮

    বাংলাদেশ ছাত্র মৈত্রী নামের প্রতিষ্ঠা

  4. ২১ নভেম্বর ১৯৮৮

    জাতীয় ছাত্র সংসদের সঙ্গে ঐক্য

  5. ২৩–২৪ অক্টোবর ১৯৯২

    গণতান্ত্রিক ছাত্র ইউনিয়নের সঙ্গে ঐক্য